ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরাঁয় দুই পরিবারের নির্বাচিত স্বজনদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। মমর বর চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসান।
মম ও রাফায়েলের দেড় বছরের পরিচয়। একে অপরকে বোঝাপড়া ও সম্পর্কের মধ্য দিয়ে তারা প্রেমে জড়ান। মাত্র দুই মাসের সম্পর্কের পরই সংসার শুরু করার সিদ্ধান্ত নেন। পরিবারকে বিষয়টি জানালে তারা কোনো আপত্তি করেননি।
মাইমুনা ফেরদৌস মম বলেন, “রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। সে খুবই সরল ও স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে মজার বিষয় হলো, সে শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করে নতুন কিছু করে ফেলতে পারে। এগুলোই আমাকে মুগ্ধ করেছে।”
মম ২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন। তিনি তার অভিনয় যাত্রা শুরু করেছেন রেডিও জকি হিসেবে। প্রথম সিনেমা ছিল জুলফিকার জাহেদির ‘কাগজ’। এরপর শবনম ফেরদৌসী পরিচালিত ‘আজব কারখানা’ ছবিতে তিনি ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রতের সঙ্গে অভিনয় করেন। বর্তমানে দেশের দুটি টেলিভিশন চ্যানেলে মমর তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে।
মমর বর রাফায়েল আহসান নির্মাণ করেছেন ‘নয়ছয়’ নামের সিনেমা, যা ২০১৪ সালে মুক্তি পায়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এক নজরে নিয়োগের বিস্তারিত প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা। যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০
পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। পদসংক্রান্ত তথ্য প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম আবেদন প্রক্রিয়া আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।
বেপরোয়া জীবনযাপনে ইদানিং বারবারই সোশ্যাল মিডিয়ায় আলোচনার টপিকে পরিণত হচ্ছেন চলচ্চিত্র ও নাট্য জগতের গুণী অভিনেতা সমু চৌধুরী। প্রায়ই বিভিন্ন মাজারে উন্মাদের বেশে দেখা মেলে তার, এজন্য একাধিকবার হেনস্তার শিকারও হতে হয়েছে তাকে। বাস্তব জীবনে নিজের বেপরোয়া চালচলন নিয়ে মাঝে মাঝে খবরের শিরোনামও হচ্ছেন পর্দার এই গুণী মানুষটি। এবার নিজ বাড়ির সামনেই বেধড়ক মারধরের শিকার হয়েছেন সমু চৌধুরী। যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কের বাড়ির সামনে লাঠি দিয়ে পেটানো হয়েছে ৬০ বছর বয়সী এই অভিনেতাকে। মারধরের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটেছে এ ঘটনা। সমু চৌধুরী বেজপাড়া এলাকার মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে। স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার সময় বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে সমু চৌধুরীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় তাকে লাঠি দিয়ে পেটান ও ইট দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা সমু চৌধুরীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা নেয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়িতে ফিরে যান তিনি। অভিনেতা সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেল গ্যারেজে মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর লাঠি হাতে তাকে আঘাত করেন এবং ইট দিয়ে তার মাথা জখম করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেন। হামলায় জড়িত থাকার কথা অবশ্য অস্বীকার করেছেন গ্যারেজ মালিক হৃদয়। তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। তবে, মা-বোন তুলে গালিগালাজ করায় হামলা করেছে বলে মুঠোফোনে জাহাঙ্গীর তাকে জানিয়েছে। এদিকে, এই শিল্পীর ওপর হামলার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। জড়িতদের আটকে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ এ শুরু থেকেই নতুন নায়িকা নিয়ে ব্যাপক কৌতূহল ছিল। এর আগে নাটকটিতে অভিনেত্রী স্পর্শিয়াকে নিয়ে রহস্য ছিল। এবারও পরিচালক রহস্যের প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন একটি চরিত্র আনতে চলেছেন। একটি লাল পোশাক পরা ছবি প্রকাশ করে নির্মাতা তার ফেসবুকে লিখেছেন, ‘কী চরিত্র হবে এটা অনুমান করেন তো।’ এটি লেখার পর মন্তব্যের ঘরে ঝড় বয়ে গেছে। দর্শক ভক্তের নানা রকম মতামতে ভরে গেছে কমেন্ট বক্স। একজন লিখেছেন, ‘রোকেয়া হলে জাস্ট ভাইরাল মুহূর্তে। এই ক্যারেক্টারকে এমন ভাবে দেখানো হইছে, দেখা মাত্রই তার ক্যারেক্টার ও ভাইরাল হবে সাথে ক্যারিয়ার সেট।’ অন্যজন লিখেছেন, ‘কাবিলার রোকেয়া হলে ভালোই হবে’। আর এক জন লিখেছেন, ‘স্টাইল বুঝেতো রোকেয়া হওয়ার কথা।’ এর আগে দর্শকের মুগ্ধ করেছিল 'ব্যাচেলর পয়েন্ট'-এর ঈদ স্পেশাল চ্যাপ্টার! ভক্তদের তুমুল আগ্রহকে প্রাধান্য দিয়ে সিজন ৫-এ ছিল নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। সেখানে ‘আরেফিন’ চরিত্র, যার মাধ্যমে দীর্ঘদিন পর সিরিজটিতে ফিরেছেন অভিনেতা শামীম হাসান সরকার। কাজল আরেফিন অমি-র অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এবারের সিজনে প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম। ঈদের বিশেষ চমক হিসেবে আছেন শামীম হাসান সরকার। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রয়েছেন স্পর্শিয়া, লামিয়া লামসহ সুপরিচিত অভিনয়শিল্পীরা।
সিনেমায় কম দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সবসময় সক্রিয় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। তিনি নিজের ব্যক্তিগত অনুভূতি, কাজের আপডেট এবং অন্যান্য বিষয় নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে থাকেন। বর্তমানে মাহি অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন যেন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি তার ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। মাহি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে ফুরফুরে মেজাজে। পরনে স্টাইলিশ লং সুট, চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও পোস্টের ক্যাপশনটি ভক্তদের বিশেষভাবে ভাবাচ্ছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, "আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।" নেটিজেনরা ক্যাপশনটি ঘিরে নানা প্রশ্ন ও জল্পনা করছেন। কেউ জানতে চাইছেন তার রূহ কেন ভারতে, আবার কেউ বিষয়টিকে নিছক মজার হিসাবেই দেখছেন।