রাজধানী

আরও বড় ভূমিকম্পের আশঙ্কা

নভেম্বর ২৩, ২০২৫ 0
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা
আরও বড় ভূমিকম্পের আশঙ্কা

ঢাকা ও আশপাশের এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটি নরসিংদীতে এবং একটি ঢাকায় উৎপত্তি হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকালে একবার ও শনিবার (২২ নভেম্বর) সারা দিনে তিন দফা কম্পন জনমনে আতঙ্ক তৈরি করেছে।

 

বিশেষজ্ঞরা জানান, শনিবারের তিনটি ভূমিকম্পই আফটারশক হলেও এগুলো ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। এতে সামগ্রিক ঝুঁকি বেড়েছে বলে মত তাদের।

 

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন, “বড় ভূমিকম্পের পর কয়েক দিন বা সপ্তাহজুড়ে আফটারশক হওয়া স্বাভাবিক। আজ যে তিনটি মৃদু কম্পন অনুভূত হয়েছে, সেগুলোই আফটারশক।”


তিনি আরও বলেন, “গতকালের ৫.৭ মাত্রার ভূমিকম্পটিও ফোরশক হতে পারে। সামনে আরও বড় ভূমিকম্প হলে এই মাত্রা ক্ষুদ্র বলে গণ্য হবে।”

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেজ্ঞ হুমায়ুন আখতার বলেন, “একদিনে তিনটি কম্পন অস্বাভাবিক নয়—এসব আফটারশক। মাটির নিচে আটকে থাকা শক্তি বের হয়ে আসছে। তবে এই ধারাবাহিকতা ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি বাড়ার ইঙ্গিত দিচ্ছে। এখনই প্রস্তুতি জরুরি।”

 

শনিবারের ভূমিকম্পগুলোর সময় ও মাত্রা:

  • সকাল ১০:৩৬:১২ — মাত্রা ৩.৩, উৎপত্তিস্থল: নরসিংদীর পলাশ (ঢাকা কেন্দ্র থেকে ২৯ কিমি উত্তর–পূর্বে)

  • সন্ধ্যা ৬:০৬:০৪ — মাত্রা ৩.৭, উৎপত্তিস্থল: ঢাকার বাড্ডা

  • সন্ধ্যা ৬:০৬:০৫ — মাত্রা ৪.৩, উৎপত্তিস্থল: নরসিংদী

শুক্রবার সকাল ১০:৩৮ মিনিটে তীব্র ভূমিকম্পে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় কাঁপন অনুভূত হয়। ওই ঘটনায় নরসিংদী ছিল উৎপত্তিস্থল এবং এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু এবং কয়েকশ মানুষের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

 

বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক ভূমিকম্পগুলো দেশের সার্বিক ভূমিকম্প ঝুঁকি বাড়িয়ে তুলেছে। বিশেষ করে জনবহুল ও দুর্বল অবকাঠামোর শহর ঢাকা এখন বাড়তি সতর্কতা দাবি করছে।

Tags

বড়-ভূমিকম্প ভূমিকম্পের-আশঙ্কা
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

রাজধানী

View more
মোহাম্মদপুরে তৈরি হতো শিশুদের ভেজাল ওষুধ, গ্রেপ্তার ৩

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় তৈরি করা হতো শিশুদের ওষুধসহ সংবেদনশীল নানা ধরনের ওষুধ। এসব ভেজাল ঔষধ তৈরীর সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।   তারা হলেন— আব্দুল্লাহ আল মাহমুদ, মোহাম্মদ সাজু এবং সজীব। তারা আগে বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে নিজেরা একটি কারখানা গড়ে তোলে। কারখানাটি থেকে প্রচুর পরিমাণ নকল ওষুধ এবং ক্যাপসুল তৈরি, ক্যাপসুল ভরাট ও লেবেলিং করার আধুনিক যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।   বুধবার (৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।   তিনি জানান, ওষুধ প্রশাসনের দুজন কর্মকর্তার উপস্থিতিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারি বিভাগ ভেজাল ও অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।    গত ৬ অক্টোবর ওয়ারি বিভাগের একটি দল মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার রোড নম্বর ১, বাড়ি নম্বর ২, ব্লক সি-এর একটি ভবনের তৃতীয় তলায় ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়।    সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের পক্ষে ভেজাল ওষুধ চেনা বেশ দুরূহ হলেও মোড়ক ও প্যাকেজিং দেখলে কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। কিছু অনুমোদনহীন ওষুধ প্রতিবেশী দেশ (ভারত) থেকে আনা হচ্ছে, যা দেশের প্রচলিত ওষুধের তালিকায় নেই এবং নির্দিষ্ট কিছু চিকিৎসকের মাধ্যমে প্রেসক্রাইব করিয়ে বাজারজাত করা হচ্ছে।   উদ্ধার করা ওষুধের তালিকা অনেক লম্বা, জানিয়ে তিনি জানান, এর মধ্যে কিছু আমদানি করা বিদেশি ওষুধও রয়েছে। বিশেষ করে শিশুদের ভিটামিনের ঘাটতি পূরণের জন্য ব্যবহৃত 'কিডোকেয়ার' (কিড ওমেগা) নামক নকল সিরাপও উদ্ধার করা হয়েছে।    যেসব নির্দিষ্ট ডাক্তার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের অনুমোদনহীন ওষুধ প্রেসক্রাইব করছেন, তদন্ত সাপেক্ষে তাদেরও আইনের আওতায় আনা হবে এবং ওষুধগুলো কোথায় কোথায় সরবরাহ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জেনেছে, তারা গত তিন থেকে সাড়ে তিন মাস ধরে বাসা ভাড়া নিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তাদের এই কার্যক্রম আপাতত ঢাকা শহরের ভেতরেই সীমাবদ্ধ আছে।

অক্টোবর ৮, ২০২৬ 0

ছাত্রদল নেতার গায়ে গরম পানি ঢেলে দিলেন আওয়ামী লীগ কর্মী

টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

ট্রাফিক আইন না মানলেই গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।  রোববার (৩ মে) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।  বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।  জানমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে।  সেই সঙ্গে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।  

মে ৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত

রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন

এমপি হয়ে যেসব কাজ করতে চেয়েছিলেন হাদি

এমপি হয়ে যেসব কাজ করতে চেয়েছিলেন হাদি

এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, গুলির আগের রাতে তার বান্ধবীকে শুটার ফয়সাল

এমন কিছু ঘটবে যা সারাদেশ কাঁপাবে, গুলির আগের রাতে তার বান্ধবীকে শুটার ফয়সাল

হাদিকে গুলির আগের রাতে বান্ধবীকে যা বলেছিলেন ফয়সাল
হাদিকে গুলির আগের রাতে বান্ধবীকে যা বলেছিলেন ফয়সাল

রাজধানীর পল্টন এলাকায় শরিফ ওসমান বিন হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো ঘটনায় তদন্তে বেরিয়েছে বিস্ময়কর ও প্রি-প্ল্যানড তথ্য। ঘটনার আগের রাতে হামলাকারী ফয়সাল তার বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানিয়েছিলেন, পরদিন এমন কিছু ঘটবে যা “সারাদেশ কাঁপাবে”।   গত শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হামলা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরে প্রেরণ করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, হামলার পরিকল্পনা বহু আগে থেকেই করা হয়েছিল এবং এর জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে।   র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক মো. কবির, ফয়সালের বাবা-মা এবং আরও অনেকে। উদ্ধার করা হয়েছে অগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক।   জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফয়সাল ও মারিয়া সাভারের একটি রিসোর্টে রাত কাটিয়েছিলেন। ফয়সাল ওই রাতে বান্ধবীকে জানিয়েছিলেন, পরদিন এমন কিছু ঘটবে যা পুরো দেশ কাঁপাবে। পরদিন সকালে তারা রিসোর্ট থেকে ঢাকায় এসে হামলা ঘটান। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর প্লেট ভুয়া ছিল, যা পরে আসল নম্বর দিয়ে পরিবর্তন করা হয়।   তদন্তে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরকে হামলার মাস্টারমাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তত ২০ সদস্যের একটি সুসংগঠিত চক্র হত্যাচেষ্টায় জড়িত ছিল। এছাড়া মানবপাচার ও অস্ত্র সরবরাহে বিভিন্ন সহযোগীও যুক্ত বলে ধারণা করা হচ্ছে।   ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার হয়েছে। তার বাবা-মা ও ঘনিষ্ঠ সহযোগীরাও গ্রেপ্তার হয়েছেন। মোটরসাইকেলের মালিক কবির সাত দিনের রিমান্ডে রয়েছে এবং জিজ্ঞাসাবাদে হামলার পূর্বপরিকল্পনা ও সহযোগীদের তথ্য দিয়েছেন। হামলার সময় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে কর্নেল গলির বোনের বাসা এবং তরুয়ার বিল থেকে।   ডিএমপি গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তদন্ত ত্বরান্বিত হচ্ছে, সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে মাঠে কাজ চলছে। ময়মনসিংহে প্রাইভেট কার চালকসহ আরও সহযোগীদের খোঁজ চলছে, যাদের ধরতে পারলে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলবে।   তদন্তে উঠে এসেছে, হামলার পিছনে অর্থায়ন ও সুসংগঠিত সহযোগী সংযোগ রয়েছে। মামলার তদন্ত এখন ত্বরান্বিত হচ্ছে এবং পরবর্তী দিনগুলোতে আরও গ্রেপ্তারির আশা করা হচ্ছে।

ডিসেম্বর ১৮, ২০২৫ 0
হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল

হাদির হামলাকারীদের অবস্থান নিয়ে সবশেষ যা জানা গেল

মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য

মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য

সিসিটিভি ফুটেজ থাকলেও যে কারণে সেই গৃহকর্মীকে খুঁজে পাচ্ছে না পুলিশ

সিসিটিভি ফুটেজ থাকলেও যে কারণে সেই গৃহকর্মীকে খুঁজে পাচ্ছে না পুলিশ