তথ্যপ্রযুক্তি

ইসরায়েলি সেনা ইউনিটের সেবা বন্ধ করল মাইক্রোসফট

সেপ্টেম্বর ২৬, ২০২৫ 0
ইসরায়েলি সেনা ইউনিটের সেবা বন্ধ করল মাইক্রোসফট। ছবি: এএফপি

গাজার ভূখণ্ড ও পশ্চিম তীরের লক্ষ লক্ষ ফিলিস্তিনির ফোনকল নজরদারির জন্য মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ‘অ্যাজুর’ ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী বলে জানিয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 


সেই অভিযোগের সত্যতা পাওয়ায় ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, আমি জানাতে চাই, মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে।  


মাইক্রোসফট জানিয়েছে, তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কনটেন্টে প্রবেশ করেনি। তবে অভ্যন্তরীণ রেকর্ড, আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি। 


আর এসব প্রমাণের ভিত্তিতে তারা আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে। 

বিবৃতিতে স্মিথ বলেন, সিদ্ধান্তটি আইএমওডি-এর সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন মাইক্রোসফটের সেবা বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে।


তিনি আরও জানান, এ সিদ্ধান্ত ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাইবার নিরাপত্তা সুরক্ষায় মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কাজকে প্রভাবিত করবে না। এ ক্ষেত্রে আব্রাহাম চুক্তির আওতায় চলমান সহযোগিতাও অব্যাহত থাকবে।


দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন, এই পর্যালোচনা এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র: আনাদোলু
 

Tags

ইসরায়েল মাইক্রোসফট
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

তথ্যপ্রযুক্তি

View more
দেশের সব মানুষকে ডিজিটাল ঠিকানার আওতায় আনতে সরকারের নতুন উদ্যোগ

দেশের সব মানুষকে ডিজিটাল ঠিকানার আওতায় আনতে চায় সরকার। প্রত্যেক নাগরিকেরই থাকবে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ। ডিজিটাল পরিচয় যাচাই শেষে প্রত্যেকে পাবেন একটি নম্বর (ডিজিটাল পরিচিতি)। ডাক অধিদপ্তরের ‘নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।    চলতি বছরের মার্চে শুরু হওয়া প্রায় ৪০ কোটি টাকার প্রকল্পটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা। এর মধ্যে ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনার জন্য ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকার বেশি।   প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রথমে দেশের পোস্টম্যানদের বিট এলাকা চিহ্নিত করে ডিজিটাল মানচিত্র তৈরি করা হবে। এরপর প্রতিটি বিটের আওতায় থাকা পরিবার বা ডাক পৌঁছানোর স্থানগুলো শনাক্ত করে যুক্ত করা হবে তথ্যভান্ডারে।   ধাপে ধাপে দেশের প্রায় চার কোটি পরিবারের ঠিকানা এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা সরকারের। যুক্ত করা হবে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ নম্বরও। এর মূল লক্ষ্য দেশের কোনো মানুষ যেন ঠিকানার বাইরে না থাকেন। কোনো ব্যক্তির কাছে কোনো বার্তা পাঠাতে হলে তা যেন ডিজিটাল মাধ্যমে পাঠানো যায় সেটিও এ প্রকল্পের লক্ষ্য।   বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় পোস্টম্যানদের নির্দিষ্ট বিট রয়েছে। একজন পোস্টম্যানের আওতায় কয়েকশ পরিবার থাকতে পারে। অনেক এলাকায় বাড়ি বা ভবনের নির্দিষ্ট নম্বর থাকলেও বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যক্তির নাম, বাড়ির নাম বা স্থানীয় পরিচিতির মাধ্যমে ঠিকানা শনাক্ত করা হয়।    ফলে একই ধরনের বা অসম্পূর্ণ ঠিকানার কারণে অনেক সময় ডাক ও অন্য সেবা পৌঁছাতে তৈরি হয় জটিলতা। প্রকল্পের আওতায় প্রথমে এসব বিটকে ডিজিটালভাবে চিহ্নিত করা হবে। এরপর যুক্ত করা হবে প্রতিটি বিটের আওতায় থাকা পরিবার ও ডেলিভারি পয়েন্টের তথ্য। এভাবে ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ঠিকানা কাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।

অক্টোবর ৭, ২০২৬ 0
ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল ফোন আনতে পারবেন

ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল ফোন আনতে পারবেন

নভেম্বর মাসে যেসব নতুন মোটরসাইকেল বাজারে এসেছে

নভেম্বর মাসে যেসব নতুন মোটরসাইকেল বাজারে এসেছে

বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেললে যা করবেন

বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়ে ফেললে যা করবেন

এবার উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক
এবার উড়ন্ত গাড়ি আনছে টেসলা, জানালেন ইলন মাস্ক

বিশ্ববিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা টেসলা শিগগিরই উড়ন্ত গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করতে যাচ্ছে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক নিজেই এই ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার (৩১ সেপ্টেম্বর) ‘দ্য জো রগান এক্সপেরিয়েন্স’ পডকাস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।   মাস্ক জানান, নতুন টেসলা রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন হবে ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনা। যখন তাকে জিজ্ঞেস করা হয়, গাড়িটি কি সত্যিই উড়বে?—তখন তিনি স্পষ্ট করে বলেন, “উন্মোচনের আগে বিস্তারিত বলা সম্ভব নয়, তবে এটি হতে যাচ্ছে সবচেয়ে অবিশ্বাস্য প্রযুক্তিগত উদ্ভাবনগুলোর একটি।”   তিনি আরও বলেন, নতুন রোডস্টারের ডেমো ভার্সন প্রায় প্রস্তুত, এবং আশা করছেন কয়েক মাসের মধ্যেই এটি সবার সামনে আনা হবে। মাস্কের দাবি, “এই গাড়িতে এমন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা জেমস বন্ডের গাড়িকেও হার মানাবে।”   অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ইলেকট্রিক গাড়ির কর ছাড় (ট্যাক্স ক্রেডিট) বন্ধের প্রস্তাব টেসলার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্লেষকরা।   ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার আলেফ ও জবি এভিয়েশন কোম্পানিগুলো উড়ন্ত গাড়ি ও আকাশ ট্যাক্সির পরীক্ষামূলক প্রকল্পে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা ভবিষ্যতের পরিবহন খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।   আগামী ৬ নভেম্বর টেসলার শেয়ারহোল্ডাররা ইলন মাস্কের ১ ট্রিলিয়ন ডলারের নতুন বেতন প্রস্তাব নিয়ে ভোট দেবেন। বিশেষজ্ঞদের মতে, টেসলার এই উড়ন্ত গাড়ির পরিকল্পনা প্রযুক্তির এক নতুন যুগের সূচনা করতে পারে।

নভেম্বর ১১, ২০২৫ 0
এই ৪ নিয়ম মানলেই চালু হবে আপনার কনটেন্ট মনিটাইজেশন

এই ৪ নিয়ম মানলেই চালু হবে আপনার কনটেন্ট মনিটাইজেশন

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ

১৮ কোটি ইমেইলের পাসওয়ার্ড ফাঁস, আপনার জিমেইল কী সুরক্ষিত?

১৮ কোটি ইমেইলের পাসওয়ার্ড ফাঁস, আপনার জিমেইল কী সুরক্ষিত?

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন
টিকটকের পথে ফেসবুক! ভিডিও অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনছে মেটা

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। ইতোমধ্যে ফেসবুকের কনটেন্ট সুপারিশ প্রযুক্তি (রিকমেন্ডেশন ইঞ্জিন) নতুনভাবে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।   নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস ভিডিও দেখতে পাবেন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টে জোর দিচ্ছে। ধীরে ধীরে ফেসবুক টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে।   মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করতে চলতি বছরই একাধিক বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে সিইও মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি এমন ফেসবুক ফিরে আনতে চান যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই থাকবে মূল ফোকাসে। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্টে বড় রদবদল হচ্ছে।   নতুন পরিবর্তনের ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মের সঙ্গে আরও শক্তভাবে প্রতিযোগিতা করতে পারবে, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।   নতুন কী আসছে ফেসবুকে? ভিডিও প্রদর্শন ৫০% বৃদ্ধি: একই দিনে প্রকাশিত ভিডিও এখন আরও বেশি দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা সাম্প্রতিক ও প্রাসঙ্গিক কনটেন্ট দেখতে পারেন। ‘ফ্রেন্ড বাবল’ ফিচার: ভিডিওর নিচে দেখা যাবে কোন বন্ধু লাইক দিয়েছেন। সেই বাবলে ট্যাপ করলেই সরাসরি প্রাইভেট চ্যাটে বন্ধুর সঙ্গে কথা বলা যাবে। মেটা এক বিবৃতিতে জানিয়েছে, “বন্ধুদের লাইক দেখা সবসময়ই ফেসবুকের অভিজ্ঞতার অংশ। আমরা এমন ফিচার আনছি যা ব্যবহারকারীদের সেই পুরোনো সংযোগের অনুভূতিতে ফিরিয়ে নিয়ে যাবে।”

অক্টোবর ১৩, ২০২৫ 0

ইসরায়েলি সেনা ইউনিটের সেবা বন্ধ করল মাইক্রোসফট

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর