ফুটবল

ডক্টরেট উপাধি পেলেন মেসি

আর্জেন্টিনার ফুটবল আইকন লিওনেল মেসিকে বুধবারে বেনিনের বিপক্ষে বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আগে বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধি প্রদান করেছে।   গত ১ সেপ্টেম্বর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসি আজ ঘরের মাঠে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন।   আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা হয়, ‘‘আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসি আজ বুয়েনস আয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে ‘ডক্টর অনোরিস কসা’ উপাধি পেয়েছেন। অভিনন্দন, কিংবদন্তি!”   স্পেনের কাছে ১-০ গোলে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে হারের এক মাসেরও বেশি সময় পর এবং তার বাবা হোর্হে মেসির মৃত্যুর কয়েক দিন পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। গত ৮ আগস্ট আর্জেন্টিনার মধ্যাঞ্চলীয় শহর রোসারিওতে ৬৮ বছর বয়সে মারা যান মেসির বাবা।   আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসিই দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ গোলদাতাও তিনি। দক্ষিণ আমেরিকার ফুটবল ইতিহাসেও তিনিই সর্বোচ্চ গোলদাতা।   বহু বছর ধরে একের পর এক হতাশার পর, বিশেষ করে ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর, ২০২২ সালে বিশ্বকাপের শিরোপার স্বাদ পান মেসি। ফাইনালে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এটি ছিল ৩৬ বছরের মধ্যে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয় এবং ইতিহাসে তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা।   এর আগে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনার ২৮ বছরের ট্রফি-খরা শেষ করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। বিশ্বকাপ জয়ের পর ২০২৪ সালের আসরেও কোপা আমেরিকার শিরোপা জিতে টানা দুবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।   ২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হারের পরও মেসি প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তবে পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি এবং ছয় বছর পর কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে নেতৃত্ব দেন।   কিংবদন্তি এই ফুটবলার ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয়টি ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছেন। ৩৪ ম্যাচে করেছেন ২১ গোল। বিশ্বকাপের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ফ্রান্সের এমবাপ্পে ২২ গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন।   এ বছরের বিশ্বকাপে মেসি করেছেন আট গোল এবং চারটি গোলে সহায়তা করেছেন। ফলে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার ছিলেন তিনি। এর মধ্যে আলজেরিয়ার বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম ফিফা বিশ্বকাপ হ্যাটট্রিকও করেন তিনি। একসময় বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। পরে এমবাপ্পে তাকে টপকে শীর্ষস্থান দখল করেন।   তবে ক্লাব ফুটবলে এখনো খেলে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির হয়ে তিনি খেলছেন।

অক্টোবর ৭, ২০২৬ 0
মেসিকে সম্মান জানাতে নতুন রূপে সেজেছে জন্মস্থান রোজারিও

রাত পোহালেই শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকার বিদায়ী ম্যাচ ঘিরে ইতোমধ্যে আবেগে ভাসছে আর্জেন্টিনা। বিশেষ করে তার জন্মশহর রোজারিও যেন সেজেছে এক ভিন্ন রূপে।   বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল’ স্টেডিয়াম ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন।   প্রিয় তারকাকে সম্মান জানাতে রোজারিওর ন্যাশনাল ফ্ল্যাগ মেমোরিয়ালে স্থাপন করা হয়েছে ৩০ মিটার দীর্ঘ একটি বিশেষ জার্সি। জার্সিটিতে সোনালি অক্ষরে লেখা হয়েছে ‘গ্রাসিয়াস’—স্প্যানিশ ভাষায় যার অর্থ ‘ধন্যবাদ’। বিশাল ওই জার্সির বুকে সোনালি রঙে ফুটিয়ে তোলা হয়েছে মেসির বিখ্যাত ১০ নম্বর।    আর্জেন্টিনার হয়ে তার অসাধারণ অবদানকে স্মরণ করতেই এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। বিদায়ী ম্যাচ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)ও।    ম্যাচ শুরুর আগে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও সংগীত পরিবেশনা। ম্যাচ শেষে মেসির হাতে তুলে দেওয়া হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্মরণ করে তৈরি একটি বিশেষ স্মারক জার্সি। এছাড়া স্টেডিয়ামের বড় পর্দায় দেখানো হবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলো নিয়ে তৈরি একটি ভিডিও।   শেষ ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি। সতীর্থদের সঙ্গে তাকে বেশ হাসিখুশি দেখা গেছে। দীর্ঘদিনের সঙ্গীদের সঙ্গে শেষবারের মতো সময় কাটিয়ে নিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক। অনুশীলনের ফাঁকে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায়ও মেতে উঠতে দেখা গেছে তাকে।   মনুমেন্টালে জাতীয় দলের হয়ে শেষ অনুশীলন শেষে নিজের নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সে রাতের খাবার খান মেসি। পরে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লেখেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।’       পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। সেখানে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া, জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ এবং এএফএর কর্মীদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় মেসিকে।    জাতীয় দলের সবার সঙ্গে ছবি তোলা তার জন্য নতুন কিছু না হলেও, এবার ছবিটির আবেগময় তাৎপর্য ভিন্ন। কারণ, আর্জেন্টিনার জার্সিতে এটিই তার শেষ অধ্যায়ের শেষ মুহূর্তগুলোর একটি।   গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। সেই ঘোষণার পর এবার মাঠে নেমে আনুষ্ঠানিকভাবে শেষ করবেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।   বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ। এর আগে ২০৭ ম্যাচে তিনি করেছেন ১২৫ গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮টি গোল। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ অসংখ্য সাফল্যে ভরা তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় রচিত হবে আগামীকাল ভোরে।

অক্টোবর ৭, ২০২৬ 0
ভারতের জালে ব্রাজিলের ১ হালি

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের জালে ৪ বার বল পাঠিয়ে দাপুটে জয় তুলে নিল ব্রাজিল। শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে ব্রাজিল। ভারতের রক্ষণকে চাপে রেখে একের পর এক আক্রমণ তৈরি করতে থাকে তারা। শনিবার (৩ অক্টোবর) ২৮ মিনিটে সেটির ফল আসে। মাতেউজিনহোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন এস্তেভাও। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৪২ মিনিটে এস্তেভাওয়ের সহায়তায় গোল করেন পেদ্রো। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র বদলায়নি। ব্রাজিলের আক্রমণের সামনে ভারতকে বেশির ভাগ সময়ই রক্ষণ সামলাতে হয়েছে। ৫৮ মিনিটে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল লিনো।  এরপর ব্যবধান কমানোর চেষ্টা করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি ভারত। শেষ দিকে আরেকবার ভারতীয় রক্ষণে চিড় ধরায় ব্রাজিল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের জয় ৪-০ নিশ্চিত করেন স্যামুয়েল লিনো। ম্যাচে ব্রাজিল বল দখলে রাখে ৬৫ শতাংশ, ভারতের ৩৫ শতাংশ। ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু আরেকটু ভালো গোলকিপিং করতে পারলে ব্রাজিলের জয়ের ব্যবধান আরো কম হতে পারত।  তবে ঐতিহাসিক এই ম্যাচ ভারতের জন্য ছিল অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ। আর ব্রাজিলের জন্য কলকাতার এই রাত হয়ে থাকল আরেকটি দাপুটে জয়ের স্মৃতি।

অক্টোবর ৩, ২০২৬ 0
নাইটক্লাবের ছবি ভাইরাল, সাদের ‘অনুরোধে’ নতুন করে যে ব্যাখ্যা দিলেন সেই তরুণী

ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের করুণ পরাজয়কে ছাপিয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাদ ও সোহলের ভাইরাল হওয়া নাইটক্লাবের ছবি। প্রকাশিত ছবিগুলো নেপালের তোলার কথা জানালেও সাদের অনুরোধে নতুন করে ব্যাখ্যা দিয়েছেন সেই ইন্দোনেশিয়ান তরুণী।   শুক্রবার (২ অক্টোবর) দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’    দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি।   সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ গতকাল সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি দেওয়ার পর আজ সাদের অনুরোধে পোস্টে ছবির ব্যাখ্যা দিয়েছেন।    তবে ছবিটি জাকার্তারই কোনো ক্লাবের হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। এমনকী সাদ উদ্দিনের অনুরোধেই ইন্দোনেশিয়ার ওই নারী পোস্টটি করেছেন। নেপাল কিংবা ইন্দোনেশিয়া ঘটনা যেখানেরই হোক যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গেছে নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয়।    যা জাতীয় দলের ফুটবলারের কাছ থেকে কাম্য নয়। শুধু ক্রীড়াঙ্গন নয়, তরুণ সমাজ তাদের অনুকরণ করে। নাইট ক্লাবে পানশালা কিংবা ডিস্কোতে যাওয়া শৃঙ্খলা পরিপন্থী। সাদ ও সোহেল দুই জনই সিনিয়র ফুটবলার।   এই প্রসঙ্গে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তা নয় নেপালে এবং মাসখানেক আগে বিষয়টি পরিষ্কার করার জন্য তাকে পোস্ট করতে বলেছি। ঐ জায়গায় যাওয়া ঠিক হয়নি কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন ও বন্ধু থাকতে পারে পেশাদার ফুটবলের বাইরে।

অক্টোবর ২, ২০২৬ 0
সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল, কড়া বার্তা টিম ম্যানেজারের

আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। এই হারের ক্ষত না শোকাতেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।   বাবুর ভাষ্য, ‘রাতের খাবারের পর খেলোয়াড়েরা ঘুমাতে গেছে। আমরা তো সারারাত তাদের দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না।’   ঘটনার সত্যতা নিশ্চিত হলে শাস্তিমূলক ব্যবস্থার ইঙ্গিতও দিয়েছেন তিনি। বাবু বলেন, ‘যদি তারা এমন কিছু করে থাকে, তাহলে আমাদের শৃঙ্খলা কমিটি আছে। আমরা আমাদের দিক থেকে ব্যবস্থা নেব।’   ঘটনার সূত্রপাত একটি এক্স পোস্ট থেকে। আলানা নামের এক ইন্দোনেশিয়ান নারী এক্সে পোস্ট দিয়ে লেখেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম।   প্রকাশিত ভিডিওতে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে।    তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে।    একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়।

অক্টোবর ২, ২০২৬ 0
আরও একটি ক্লাবের মালিক হলেন মেসি

আগেই জানা গিয়েছিল স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা অর্জনে প্রাথমিক চুক্তি করেছেন লিওনেল মেসি। এবার আসল অনুষ্ঠানিক ঘোষণা।    বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিবৃতিতে এলদেনস নিশ্চিত করেছে, ইন্টার মায়ামি তারকা আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দলটিকে অধিগ্রহণ করেছেন।   বিবৃতিতে বলা হয়, ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির মাধ্যমে ক্লাবটি অধিগ্রহণের ঘোষণা দিচ্ছে। এর মাধ্যমে ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’    তারা আরও বলেছে, ক্রীড়া ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সিডি এলদেনসের মালিক হিসেবে স্প্যানিশ পেশাদার ফুটবলে আগমন ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের সূচনা করেছে।   এলদেনসে বর্তমানে কলম্বিয়ান ইনভেস্টমেন্ট গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। তাদের কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব আছে। চুক্তিটি এখনও স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায়।   এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। বার্সেলোনা ও আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কর্নেলারও মালিকানা কিনেছেন। এই বছরের শুরুতে বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগীয় দলটি কিনেছিলেন তিনি।   মেসি এই প্রথমবার কোনো পেশাদার ক্লাবে বিনিয়োগ করলেন। কর্নেয়া এখনও আধা পেশাদার। দুই দলের মধ্যে তিনটি বিভাগের তফাত থাকায় অদূর ভবিষ্যতে দুটি ক্লাবের মালিকানা নিয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা কম।    এখন দেখার অপেক্ষা কর্নেয়ার সঙ্গে সম্পর্ক মেসি সীমিত করে ফেলেন কি না। কারণ তিনি দুটি দলেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সাধারণত একই শেয়ারহোল্ডারের দুটি দলকে একই বিভাগের খেলার অনুমতি দেয় না।     এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত। ইতিহাসের বেশিরভাগ সময় তারা স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুটি বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর প্রথমবার ২০২৩ সালে তারা দ্বিতীয় বিভাগে উন্নীত হয়। পরে ২০২৫ সালে অবনমিত হয়ে তৃতীয় বিভাগে খেলছে। ক্লাবটি এলদা শহরের ৫৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে হোম ম্যাচ খেলে।

অক্টোবর ২, ২০২৬ 0
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!

আসিয়ান কাপে গ্রুপ পর্বের ম্যাচে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের হেরেছে বাংলাদেশ দল। যার ফলে সমালোচনায় ভাসছে ফুটবলাররা। এসবের মাঝেই সিনিয়র খেলোয়াড় সাদ উদ্দিন ও জুনিয়র সোহেল রানার নাইটক্লাবের ভিডিও ভাইরাল হয়েছে। ইন্দোনেশিয়ার এক নারী আলানার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। সেখানে দেখা যায় সাদ ও সোহেল রানার সঙ্গে আছেন তিন নারী। এরপর একটি ভিডিওতে গানের তালে তালে নাচতেও দেখা যায় সাদকে। এত বড় হারের ঠিক পরই এমন ভিডিও ও ছবি ভাইরাল হওয়ার পর ভক্তদের কাছে স্বাভাবিকভাবেই বার্তা যাচ্ছে দুজনে এরপরই গিয়েছেন নাইটক্লাবে। তবে সাদ ও সোহেলের দুজনেই বিষয়টি নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন। জানান, ক্যাম্প শুরুর আগে দুজনে নেপালে গিয়েছিলেন, সেখানেই মূলত পরিচিত হন আলানার সঙ্গে। একটি সংবাদমাধ্যমকে তারা বলেন, মোহামেডানে সাইন করার পর আমরা ফ্রি ছিলাম। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার আগে নেপালে ঘুরতে গিয়েছিলাম। তখন একটি (লোডা) ক্লাবে তার সঙ্গে দেখা ও পরিচয় হয়েছিল। এটি জাকার্তা বা ইন্দোনেশিয়ায় নয়। যদিও ইন্দোনেশিয়ার নারী আলানা এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন, বাংলাদেশে ফুটবলারদের সাথে সাক্ষাৎ হয়েছে তাদের এইচ ক্লাবে। বাংলাদেশ ইন্দোনেশিয়া ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছিল তারা। এটা খুবই ফানি হতো যদি খেলা দেখতাম এবং নিজের জাতীয় দলের বদলে বাংলাদেশের পক্ষে গলা ফাটাতাম। এরপর অবশ্য আলানা সেই পোস্ট ডিলিট করে দিয়েছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে সেই ভিডিও প্রকাশ করা হলে সেখানে গিয়ে তিনি সেসব ভিডিও ডিলিট করার অনুরোধ করেন। তা না মানলে আইনত ব্যবস্থা নেওয়ারও হুমকি দেন। বাংলাদেশ এবারের আসিয়ান কাপ দিয়ে প্রথমবারের মতো কোনো ফিফা টুর্নামেন্টে খেলতে নেমেছিল। তবে প্রত্যাশা তো পূরণ হয়ইনি, উল্টো দল টুর্নামেন্টটা শেষ করেছে একরাশ হতাশায়। এমন পরিস্থিতিতে দুই ফুটবলারের এমন ভিডিও সমর্থকদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে বৈকি!

অক্টোবর ২, ২০২৬ 0
ছবি: সময়ের ধ্বনি
ব্রাজিলের মন খারাপ, জার্মানির ‘সেভেন আপ’

তৃতীয় দিনে এসেই জমে উঠেছে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর। দিনের দ্বিতীয় দিনে নিজেদের হেক্সা মিশনে যাত্রা শুরু করে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু, তাদের এই মিশনের শুরুতেই ধাক্কা দিয়ে বসেছে মরক্কো। দুর্দান্ত এটলাস লায়নদের সামনে সেলেসাওদের মনে হয়েছে অতি সাধারণ মানের কোনও দল। ১-১ গোলের ড্র নিয়ে মন খারাপ করেই মাঠ ছাড়তে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। ভিনি-রাফিনহাদের খেলা হতাশ করেছে ভক্তদেরও। ম্যাচের আগে যতটা উত্তেজনা ছিল ব্রাজিল ফ্যানদের মধ্যে ম্যাচ শেষে ততটাই নীরবতা গ্রাস করে নিয়েছে তাদেরকে।   ব্রাজিলের এমন মন খারাপ করা পারফরম্যান্সের দিনে ঝড়ো শুরু করেছে রাইভাল জার্মানি। নবাগত কুরাসাওকে ‘সেভেন আপ’ খাইয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করেছে হান্সি ফ্লিক বাহিনী।   ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রথম ম্যাচেই জার্মানির এমন পারফরম্যান্স সেলেসাওদেরকে নতুন করে মনে করে দিয়েছে ভুলে যেতে চাওয়া ২০১৪ সালের সেমিফাইনাল ম্যাচের স্মৃতি। নিশ্চিতভাবেই এ যেন কাটা ঘাঁয়ে নুনের ছিটা অগণিত ব্রাজিল ফ্যানদের জন্য।    সোববার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যখন টেক্সাসের হিউস্টনে এনআরজি স্টেডিয়ামে রেফারি যখন ম্যাচ শুরুর বাঁশি বাজান তখনও কেউ ভাবতে পারেনি কতটা একপেশে হতে যাচ্ছে জার্মানি-কুরাসাওয়ের এই ম্যাচ। নবাগত আফ্রিকান দলটির জালে বল পাঠাতে জার্মানির সময় লেগেছিল মাত্র ৬ মিনিট। মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে শুরুতেই এগিয়ে যায় গত দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে শোচনীয়ভাবে বাদ পড়া দলটি।     তবে, ম্যাচের ২১তম মিনিটেই সেই গোল শোধ দিয়ে দেয় কুরাসাও। ডান প্রান্ত থেকে আক্রমণে উঠে আসা রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়া বক্সের ভেতর বল পেয়ে বাঁ পায়ের শটে পরাস্ত করেন ম্যানুয়েল নয়্যারকে। বল জড়িয়ে যায় জালে, আর গর্জে ওঠে গ্যালারিতে থাকা কুরাসাও সমর্থকেরা। গোলের পর কোমেনেনসিয়ার উদযাপনও ছিল নজরকাড়া। রেসলিং তারকা জন সিনার বিখ্যাত ‘ইউ ক্যান্ট সি মি’ ভঙ্গিতে উদ্‌যাপন করেন তিনি।    তখন অনেকেরই মনে হয়েছিল, বিশ্বকাপে জার্মানদের দুর্দিন বোধহয় এখনও শেষ হয়নি। কুরাসাওয়ের ঐতিহাসিক এই গোলের পর ধারাভাষ্যকার ইয়ান ডার্ক বলছিলেন, ‘হিউস্টনে ইতিহাস। মাত্র এক লাখের একটু বেশি মানুষের একটি দেশ কোটি কোটি মানুষকে বিস্মিত করে দিয়েছে।’ তখনও ইয়ান জানতেন না তেঁতে উঠলে কতটা ভয়ংকর হতে পারে হান্সি ফ্লিকের হাতে গড়া নতুন এই জার্মানি।    ম্যাচের ৩৮তম মিনিট পর্যন্ত ভালোভাবেই হাভার্টজ-মুসিয়ালা-কিমিখদের সামলেছেন কুরাসাওয়ের প্লেয়াররা। কিন্তু, এরপরই বদলে যেতে থাকে দৃশ্যপট। ৩৯ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেডে গোল করেন নিকো শ্লটারবেক। তার গোলে আবারও এগিয়ে যায় জার্মানি।   প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান কাই হাভার্টজ। ফেলিক্স এনমেচাকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জার্মানি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলের ৩–১ ব্যবধানের লিড নিশ্চিত করেন হাভার্টজ।   বিরতির পর আরও ভয়ংকর হয়ে ওঠে জার্মানি। ৫২ মিনিটে ইয়োশুয়া কিমিখের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন জামাল মুসিয়ালা। তাতে ব্যবধান দাঁড়ায় ৪–১। ৬৮ মিনিটে জার্মানির জন্য পঞ্চম গোল করেন লেফটব্যাক নাথানিয়েল ব্রাউন।    তখনই স্পষ্ট হতে থাকে, ব্রাজিলের বিপক্ষে ২০১৪ বিশ্বকাপের সেই ৭-১ গোলের স্মৃতি আবার ফেরাতে যাচ্ছে জার্মানি। কুরাসাওয়ের রক্ষণভাগ ভেঙে দিয়ে ৭৮ মিনিটে  গোলদাতাদের তালিকায় নাম লেখান ডেনিজ উনদাভ।   জার্মানদের গোল উৎসব শেষ হয় ম্যাচের শেষ দিকে। যোগ করা সময়ে ‘সেভেন আপ’ পূর্ণ করেন কাই হাভার্টজ।    একসময় সমতায় ফিরেও শেষ পর্যন্ত আর জার্মানদের আক্রমণের ঢেউ সামলাতে পারলো না কুরাসাও। আর জার্মানিও দুই যুগ পর পেল এমন শুরু। এর আগে, ২০০২ বিশ্বকাপ আসরে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে শুরু করেছিল জার্মানি। সেবারের বিশ্বকাপ আসরে রানার্স আপ হয়েছিল দলটি। আর ফাইনালে তাদের হারিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর এখন পর্যন্ত আর বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। বরং, মাঝে ২০১৪ সালের বিশ্বকাপ আসরে সেমিফাইনালে তাদের পেয়ে ‘সেভেন আপ’ উপহার দেয় জার্মানরা; স্কোর ছিল একই ৭-১।  

জুন ১৫, ২০২৬ 0
এআই নির্মিত ছবি
ব্রাজিলের হেক্সা মিশনে মরণকামড় বসানোর অপেক্ষায় মরক্কো

আরেকটি বিশ্বকাপ। আরেকটা হেক্সা মিশন। বরাবরের মতোই শক্তিশালী স্কোয়াড নিয়ে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। আর তাদের এই নতুন মিশনে প্রথম পরীক্ষা এটলাস লায়ন্স খ্যাত মরক্কো।     নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ভোর ৪টায় আফ্রিকান নেশন্স কাপ জয়ীদের মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। আক্ষরিক অর্থেই কঠিন পরীক্ষা দিয়েই শুরু হতে যাচ্ছে ব্রাজিলের এবারের হেক্সা মিশন। প্রথমত, র‍্যাংকিংই বলে দিচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ আসরের প্রথম হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে এটি; যেখানে বিশ্ব রাংকিংয়ের ছয় নম্বর দল ব্রাজিল, আর ঠিক তার পরের অবস্থান সাতেই আছে মরক্কো।     আর সাম্প্রতিক ফর্মের কথা ধরলে তো সেলেসাওদের হেক্সা মিশনে মরণকামড় দেওয়ার জন্য অপেক্ষা করছে এটলাস লায়নরা। হাকিমি-ডিয়াজদের মরক্কো নিজেদের সবশেষ ম্যাচ হেরেছিল দুই বছরেরও বেশি সময় আগে; ২০২৪ সালের ২৮ মার্চ। আর এই লম্বা সময়ে ২৮ ম্যাচ খেলেছে তারা। এর মাঝে টানা জয়ের বিশ্বরেকর্ডটিও নিজেদের করে নিয়েছে আফ্রিকা অঞ্চলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের ২৬ ডিসেম্বরের আগ পর্যন্ত টানা ১৯টি ম্যাচ জিতেছে মরক্কো, যেখানে তারা গোল করেছে ৫০টি আর বিপরীতে গোল হজম করেছে মাত্র ৪টি।    অন্যদিকে, তারকা সমৃদ্ধ দল হলেও ব্রাজিলের সাম্প্রতিকফর্ম বেশ নড়বড়ে। র‍্যাংকিংয়েও ঘটেছে অবনমন। এমনকি দক্ষিণ আমেরিকা অঞ্চলের ৫ম বাছাই হিসেবে বিশ্বকাপ পা রেখেছে এবার সেলেসাওরা। বাছাইপর্বের ১৮ ম্যাচে জিতেছে মাত্র ৮টিতে, আর হেরেছে ৬টিতে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও ফ্রান্স ও জাপানের কাছে হারের স্বাদ নিতে হয়েছে আনচেলত্তি বাহিনীকে। এমনকি দুর্বল পানামার বিপক্ষে ম্যাচেও তারা হজম করেছে দুই গোল; যেখানে ব্রাজিলের গোলবারের দুই অতন্ত্র প্রহরী অ্যালিসন বেকার ও এডারসন- দুজনই খেয়েছেন একটি করে গোল।     এছাড়া, খেলোয়াড়দের ফর্মও অনেকটাই কথা বলছে মরক্কোর পক্ষে। দলের সবচেয়ে বড় স্টার আশরাফ হাকিমি আছেন দুর্দান্ত ফর্মে; প্যারিস সেইন্ট জার্মেইয়ের টানা দুই চ্যাম্পিয়ন্স লীগ জয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা। তরুণ স্ট্রাইকার ব্রাহিম ডিয়াজ ক্লাবের পাশাপাশি জাতীয় দলেও নিয়মিত রেখে চলেছেন প্রতিভা স্বাক্ষর। আরেক তরুণ তুর্কি ইসমাইল সাইবারিও আছে দুর্দান্ত ফর্মে। দলের লেফটব্যাক নুসাইর মাজরুই দুর্দান্ত এক মোউসুম কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লীগে। দীর্ঘ বিরতির পর তার দল ম্যানচেস্টার ইউনাইটেড জায়গা করে নিয়েছে আগামী বছরের চ্যাম্পিয়ন্স লীগে। নিয়মিত দুই সেন্টারব্যাক ইসা ডিওপ আর চাদি রিয়াদও আছেন দারুণ ছন্দে। আর গোলবারের অতন্ত্র প্রহরী ইয়াসিন বোনু নজর কেড়েছেন গত বিশ্বকাপেই। সেই ফর্ম তিনি টেনে নিয়ে এসেছেন এবারও।    অন্যদিকে, ব্রাজিল দল আজকের ম্যাচে নামছে তাদের মহাতারকা নেইমারকে ছাড়াই। নেইমারের অনুপস্থিতিতে দলের সবচেয়ে বড় তারকা ভিনিসিউস জুনিয়র; দারুণ প্রতিভাধর হলেও ধারাবাহিকতার অভাব পারফরম্যান্সে। প্রায় সময়ই মিস করেন সহজ সুযোগ। বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্টে এখন পর্যন্ত মেলে ধরতে পারেননি নিজেকে। দলে আরও আরও আছেন রাফিনহা। পুরো দলে সবচেয়ে ভালো ছন্দে আছেন এই রাইট উইং। আশা জাগাচ্ছেন ম্যাথায়াস কুনহা; আছেন দারুণ ফর্মে। তবে, বড় মঞ্চে নিজেকে প্রমাণ করা এখনও বাকি তার। সেলেসাওদের মধ্যমাঠের মণি এবার লুকাস পাকুয়েতা; একইসঙ্গে প্রতিভাধর এবং পরীক্ষিত। তবে, ক্লাবের হয়ে শেষ মৌসুমটা একেবারেই ভালো কাটেনি তার। ভুগেছেন ইনজুরিতেও। আনচেলত্তির স্কোয়াডে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আক্রমণ ঠেকানো ও শানানো- দুই কাজেই পারদর্শী এই দুই স্টার। ব্রাজিলের ডিফেন্স লাইন নিয়েও আছে চিন্তার বিষয়। রাইটব্যাক হিসেবে ইবানেজ কিংবা আলেক্স সান্দ্রো খারাপ না হলেও দুর্দান্ত না । অন্যদিকে লেফটব্যাকে সান্তোস কিংবা দানিলো-এরাও খুব ভরসাযোগ্য না। তবে, গ্যাব্রিয়েল ও মারকুইনহোস- দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা সেন্টারব্যাক। অবশ্য, তারা একজন থিয়াগো সিলভা পর্যায়ের কিনা, তা প্রমাণের এখনও বাকি।     চিন্তার ভাঁজ ফেলছে ব্রাজিলের সেরা দুই গোলরক্ষক অ্যালিসন বেকার ও এডারসনের সাম্প্রতিক ফর্মও। দুজনই বর্তমান সময়ের অন্যতম সেরা গোলরক্ষক হলেও ইনজুরি সমস্যায় ভুগেছেন দীর্ঘ সময়। সেইসঙ্গে ধারাবাহিকতায়ও দেখা যাচ্ছে তীব্র সংকট।    সব মিলিয়ে হেক্সা মিশনে সময়ের অন্যতম প্রতিভাধর ও দামি খেলোয়াড়দের নিয়ে নামলেও বর্তমান ব্রাজিল দলে আছে ব্যালেন্স ও ধারবাহিকতার অভাব। তবে, কার্লো আনচেলত্তির মতো মাস্টারমাইন্ড যখন ডাগআউটে, তখন জেতার একটা মাস্টারপ্ল্যান থাকেই। তবে, মরক্কোর বর্তমান ফর্ম আসলেই ভয় জাগানিয়া। সেলেসাওদের হেক্সা মিশনে মরণ কামড় বাসাতে পারেন কি না হাকিমি-ডিয়াজরা, তা বল মাঠে গড়ালেই দেখার অপেক্ষা।      

জুন ১৪, ২০২৬ 0
ঘুষি মেরে ভালভের্দেকে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!
ঘুষি মেরে ভালভের্দেকে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!

ট্রফি ছাড়া আরও একটি মৌসুম শেষ করার পথে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। মাঠে পারফরম্যান্সের খরার উত্তাপ ছড়িয়ে পড়েছে ড্রেসিং রুমেও। পরিস্থিতি এতটাই খারাপ যে ফেদরিকো ভালভের্দে ও চুয়ামেনির হাতাহাতির খবর প্রকাশ্যে এসেছে।   গত বৃহস্পতিবার অনুশীলনের পর সতীর্থ চুয়ামেনির সঙ্গে হাতাহাতির ঘটনায় ভালভের্দে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।   প্রতিবেদন অনুযায়ী, উরুগুইয়ান এই মিডফিল্ডারের মুখে আঘাত লাগে এবং সেলাই নিতে হয়েছে। তাকে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং কমপ্লেক্সের কাছের হাসপাতালে নিয়ে যান রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া।   স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবারের অনুশীলনে দুই ফুটবলারের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা চলতে থাকে বৃহস্পতিবারও। অনুশীলনের সময় ও পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।   প্রথম এই খবর প্রকাশ করা স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ভালভের্দে মুখের কাটা দাগ সরাসরি ঘুসির কারণে হয়নি; ঘটনাটি ছিল অনিচ্ছাকৃত। এদিকে ঘটনার বিষয়ে রিয়াল মাদ্রিদ কিংবা দুই খেলোয়াড়ের প্রতিনিধিরা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।   স্প্যানিশ মিডিয়ার তথ্যমতে, বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে চুয়ামেনির সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান ভালভের্দে। পরে অনুশীলনে তাকে ফাউলও করেন তিনি। এরপর ড্রেসিংরুমে দুজনের মধ্যে হাতাহাতির সময় এই চোট লাগে বলে জানা গেছে।   আগামী বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোয় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনা ১১ পয়েন্ট এগিয়ে আছে এবং এই ম্যাচে না হারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।

মে ৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
যে কারণে রিয়াল মাদ্রিদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জিদান

রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করা সফল কোচদের মধ্যে একজন হলেন জিনেদিন জিদান। তবে তৃতীয় দফায় কোচ হিসেবে মাদ্রিদে ফেরার প্রস্তাব পেয়েও তা প্রত্যাখ্যান করেছেন এই ফরাসি কোচ।  স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আলোচনা হলেও শেষ পর্যন্ত ‘না’ বলেন ফরাসি কিংবদন্তি। জানা গেছে, জাভি আলোনসোর বিদায়ের পর জিদানকে কোচ হিসেবে ফেরাতে চেয়েছিলেন পেরেজ। তবে জিদান ইতোমধ্যেই দিদিয়ের দেশমের পর ফ্রান্স দলের কোচ হওয়ার পরিকল্পনায় সম্মতি দিয়ে রেখেছেন। তাই রিয়ালে ফেরা সম্ভব হয়নি তার জন্য। এদিকে, জানুয়ারিতে আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পান আলভারো আরবেলোয়া। কিন্তু তার অধীনে প্রত্যাশিত উন্নতি হয়নি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে তারা। চ্যাম্পিয়নস লিগেও হতাশা।  কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। টানা দ্বিতীয় মৌসুম শিরোপাহীন থাকার আশঙ্কায় কোচিং পজিশন আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। স্প্যানিশ মিডিয়ার দাবি, দলের ভেতরের পরিবেশও বেশ উত্তপ্ত। ড্রেসিংরুমে অসন্তোষ বাড়ছে, আর তারকারা যেমন এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র এবং জুড বেলিংহামের মধ্যেও মতবিরোধের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে নতুন কোচ খুঁজছে রিয়াল মাদ্রিদ। সম্ভাব্য তালিকায় আছেন মরিনহো, দেশম, ক্লপ ও আলেগ্রি।  তবে মরিনহো ইতোমধ্যেই জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ থেকে এখনো কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি।

মে ৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ক্ষুব্ধ মেসি বললেন এটা অগ্রহণযোগ্য

মেজর লিগ সকারে (এমএলএস) অরল্যান্ডো সিটির বিপক্ষে শুরু থেকে দাপট দেখিয়ে ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল মায়ামি। তারপরও নিজেদের মাঠে জিততে পারেনি তারা। এতে ভীষণ ক্ষুব্ধ লিওনেল মেসি। রোববার (৩ মে) নু স্টেডিয়ামে অরল‍্যান্ডো সিটির বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে ইন্টার মায়ামি। এদিন চতুর্থ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন ইয়ান ফ্রে। ২৫তম মিনিটে ব‍্যবধান দ্বিগুণ করেন তেলাস্কো সেগোভিয়া। ৩৩তম মিনিটে ডি-বক্সের বাইরে একজনকে কাটিয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর কিছুক্ষণ পরই মায়ামির পথ হারানোর শুরু।  ৩৯তম মিনিটে ব‍্যবধান কমান মার্তিন ওহেদা। ৬৮তম মিনিটে আবার জালের দেখা পান তিনি। ৭৮তম মিনিটে সফল স্পট কিকে হ‍্যাটট্রিকের পাশাপাশি ম‍্যাচে সমতা ফেরান এই আর্জেন্টাইন উইঙ্গার। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অরল‍্যান্ডোকে তিন পয়েন্ট এনে দেন টাইরেস স্পাইসার। মেসির হতাশা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ম‍্যাচ শেষ হতেই সোজা টানেলের দিকে চলে যান তিনি। সতীর্থদের কী বলেছিলেন তিনি, গণমাধ‍্যমের মুখোমুখি হয়ে বললেন ফ্রে। তিনি বলেন, আমাদের অধিনায়ক কথা বলেছেন। অবশ‍্যই আমাদের অনেক কিছু বলেছেন তিনি। পরের ম‍্যাচের জন‍্য তিনি আমাদের অনুপ্রাণিত করেছেন এবং বলেছেন, এটা অগ্রহণযোগ‍্য। আমরা সবাই তার সঙ্গে একমত। ফের এমন ঘটবে না, এটা নিশ্চিত। উল্লেখ্য, ইস্টার্ন কনফারেন্সে আপাতত তৃতীয় স্থানে আছে মায়ামি। আগামী শনিবার টরন্টোর মাঠে খেলবে তারা।

মে ৪, ২০২৬ 0
ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিলো বাংলাদেশ
ঘরের মাঠে আর্জেন্টিনাকে রুখে দিলো বাংলাদেশ

উদ্বোধনী ম্যাচে ব্রাজিলিয়ান কাপের কাছে হতাশাজনকভাবে হারলেও লাতিন-বাংলা সুপার কাপে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশের রাইজিং স্টার। দ্বিতীয় ম্যাচেই তারা দেখিয়ে দিল—নিজেদের দিনে লাল-সবুজের তরুণরা যেকোনো প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে লড়তে পারে। ঘরের মাঠে আর্জেন্টাইন ক্লাবকে রুখে দিয়ে শক্ত প্রত্যাবর্তনের বার্তা দিল স্বাগতিকরা।   সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চার্লেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ দল। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ।   ম্যাচ শুরু হতেই দর্শকদের চমকে দেন ইব্রাহিম। মাত্র চার মিনিটেই তাঁর গোল বাংলাদেশকে এনে দেয় ১-০ ব্যবধানের লিড। ব্রাজিলের কাছে হারের পর এই গোল গ্যালারিতে ফেরায় নতুন উদ্দীপনা।   ২২তম মিনিটে বাংলাদেশের আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হলে প্রথমার্ধে নাটকীয়তা আরও বেড়ে যায়। এরপরও বাংলাদেশ রক্ষণভাগ শক্ত রেখে বিরতিতে লিড ধরে রাখতে সক্ষম হয়।   দ্বিতীয়ার্ধ শুরু হতেই আর্জেন্টাইন ক্লাব অ্যাটলেটিক চার্লেন আক্রমণের তীব্রতা বাড়ায়। অবশেষে ৫০ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে তারা ম্যাচে সমতা ফেরায়। গোলের পর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে আরও দ্রুতগতির ফুটবল উপহার দিতে থাকে।   ম্যাচের ৭২তম মিনিটে একটি ফাউলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতিতে জড়ায় দুই দলের খেলোয়াড়রা। রেফারি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে দুই দলের একজন করে মোট দুজন ফুটবলারকে লাল কার্ড দেখান।   শেষ মুহূর্তগুলোতে দুই দলই একাধিক গোলের সুযোগ পেলেও কেউই জালের দেখা পায়নি। ফলে উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

ডিসেম্বর ৯, ২০২৫ 0
বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড পেলেন ২ ফুটবলার
বাংলাদেশ-আর্জেন্টিনা ম্যাচে মারামারি, লাল কার্ড পেলেন ২ ফুটবলার

লাতিন-বাংলা সুপার কাপের উত্তেজনাপূর্ণ লড়াইয়ে আর্জেন্টাইন ক্লাবের বিপক্ষে মাঠে নেমেই রোমাঞ্চ ছড়াল বাংলাদেশের রাইজিং স্টার। তবে ম্যাচের মাঝপথে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা—যা মুহূর্তেই মাঠের পরিবেশ উত্তপ্ত করে তোলে।   সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দেয় দুই দল। প্রথমার্ধে একটি করে গোল করে সমতায় বিরতিতে যায় তারা।   দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফিনিশিংয়ের অভাবে কোনো দলই গোলের দেখা পাচ্ছিল না। ঠিক এমন সময়ই ম্যাচের ৭২তম মিনিটে ঘটে উত্তেজনাপূর্ণ মুহূর্তটি।   একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়লে রেফারি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। ঘটনাস্থল থেকে দুই দলেই একজন করে মোট দুজন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন তিনি।

ডিসেম্বর ৯, ২০২৫ 0
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ
২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

দীর্ঘ ২২ বছর পর অবশেষে ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে পরাজিত করে বহুদিনের অপেক্ষার অবসান ঘটাল লাল-সবুজের ফুটবলাররা।   গত দুই দশকে ভারতকে হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ। শিলংয়ে শেষ মুখোমুখি লড়াইটি গোলশূন্য ড্র হলেও, ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সেই অতৃপ্তির শেষ হলো এক ঐতিহাসিক জয়ে।   ম্যাচের ১১তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন মিডফিল্ডার শেখ মোরছালিন। বাঁ দিক থেকে রাকিবের বাড়ানো পাসটি ভারতের গোলরক্ষকের সামনে থেকে দারুণ দক্ষতায় জালে পাঠান তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার সপ্তম আন্তর্জাতিক গোল—আর সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র এবং গুরুত্বপূর্ণ গোল।   প্রথম ১০ মিনিটে বল দখলে অল্প এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর অসাধারণ গতিতে সাজানো পাল্টা আক্রমণে আসে ম্যাচের প্রথম গোল। ভারত সুযোগ তৈরি করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটল।   ম্যাচের ২৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন ডিফেন্ডার তারিক কাজী। তার জায়গায় মাঠে নেমে দায়িত্ব সামলান শাকিল আহাদ তপু। কিছুক্ষণ পর গোলরক্ষক মিতুল মারমার একটি ভুলে ভারত সুযোগ পেলেও শেষ মুহূর্তে রক্ষা করেন হামজা চৌধুরী। তার মাথা ছোঁয়া ক্লিয়ারেন্সে বাঁচে দল।   ৩৪ মিনিটে তপু বর্মণ ও ভারতের বিক্রমের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে দ্রুতই পরিস্থিতি শান্ত হয় এবং খেলা স্বাভাবিক ধারায় ফিরে আসে।   প্রথমার্ধের শেষে স্কোরলাইন ১-০ তে এগিয়ে ছিল বাংলাদেশ। মোরছালিনের সেই গোল ভারত আর শোধ করতে পারেনি। মিতুল মারমা, হামজা চৌধুরীসহ রক্ষণভাগের দৃঢ়তায় অটুটই ছিল লাল-সবুজের গোলপোস্ট।   বাছাইপর্বে এটি বাংলাদেশের প্রথম জয়। পাঁচ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দলটি। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

নভেম্বর ১৮, ২০২৫ 0
বাংলাদেশ ফুটবল দল। ছবি: বাফুফে
ফাহমেদুলকে বাদ দিয়ে নেপাল ও ভারত ম্যাচের দল ঘোষণা করল বাফুফে

এশিয়ান কাপ বাছাইয়ের ভারত ও নেপালের প্রীত ম্যাচকে সামনে রেখে ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুই হলুদ কার্ডের কারণে জায়গা হয়নি ফাহমেদুল ইসলামের।   আগামী ১৮ নভেম্বর ভারতের মুখোমুখি হবে হামজা-জামালরা। এর আগে আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিই হবে জাতীয় স্টেডিয়ামে। নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরুর ছয় দিন পর দল ঘোষণা করেছে বাফুফে। দলে আছেন প্রত্যাশিত সবাই। কেবল সর্বশেষ হংকং সফরে যাওয়া ২৩ জনের মধ্যে ফাহমেদুল ইসলাম বাদ পড়েছেন দুই হলুদ কার্ডের কারণে।  ভারত ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে হংকংয়ের বিপক্ষে চূড়ান্ত দল থেকে বাদ পড়া কাজেম শাহ ফিরেছেন প্রাথমিক দলে।   ২৭ জনের প্রাথমিক দল গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান। ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন। মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম। ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

নভেম্বর ৫, ২০২৫ 0
ভিনির প্রেমিকা ও ১ সন্তানের মা কে এই ভার্জিনিয়া। ছবি: সংগৃহীত
ভিনির প্রেমিকা ও ১ সন্তানের মা কে এই ভার্জিনিয়া

মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর ব্যক্তিগত জীবনের কিছু মুহূর্ত সামনে এনেছেন রিয়ালের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। প্রেমিকা ভার্জিনিয়া ফনচেস্কাকে নিয়ে মোনাকো ভ্রমণে গিয়েছিলেন ভিনি। সেখানে তারা ভালো সময় কাটিয়েছেন।  যার বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন দুই জন। ভিনিসিয়ুস এবং ফনচেস্কা উভয়েই মোনাকোতে তাদের হোটেল রুমের একটি ছবি পোস্ট করেছেন, যা গোলাপের পাপড়ি এবং বেলুন দিয়ে সজ্জিত ছিল।   ফনচেস্কার পোস্টের মাত্র কয়েক মিনিট পরে, ভিনিও তার ইনস্টাগ্রামে এটি শেয়ার করেছেন। এর আগে চলতি মাসের শুরু দিকে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তৈরি হয়। কিন্তু এবার তারা নিজেই সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর থেকেই ফুটবল ভক্তদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্কে জড়ানো কে এই তরুণী। জানা গেছে, ভিনিসিয়ুসের চেয়ে এক বছরের বড় ফনচেস্কার বয়স ২৫ বছর। ১৯৯৯ সালে আমেরিকাতে জন্মগ্রহণ করেন ভার্জিনিয়া ফনচেস্কা। তার মা ব্রাজিলিয়ান ও বাবা পর্তুগিজ। তার ক্যারিয়ার শুরু হয়েছিল লাইফস্টাইল এবং বিউটি ভিডিও দিয়ে। তারপর প্রসাধনী ব্যবসা এবং কন্টেন্ট তৈরিতেও মনোযোগী হন। বর্তমানে ব্রাজিলের সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীদের মধ্যে একজন তিনি। যার ইনস্টাগ্রাম এবং ইউটিউবে ৪৫ মিলিয়ন ডলারেরও বেশি ফলোয়ার রয়েছে।  ভিনি সঙ্গে সম্পর্ক শুরু করলেও, ২০২১ সালে গায়ক জে ফেলিপের সাথে বিয়ে করেন এবং ২০২৫ সালে বিবাহবিচ্ছেদ করেন ফনচেস্কা। তাদের একটি ৩ বছরের মেয়েও আছে। এখন ভিনিসিয়ুসের সঙ্গে সম্পর্ক কতদূর এগিয়ে নিতে পারেন এই মডেল সেটাই দেখার বিষয়টি।

অক্টোবর ৩০, ২০২৫ 0
চমক রেখে থাইল্যান্ড সফরের দল ঘোষণা বাংলাদেশের
চমক রেখে থাইল্যান্ড সফরের দল ঘোষণা বাংলাদেশের

আগামী মার্চে এশিয়ান কাপ হবে অস্ট্রেলিয়ায়। সেই বড় মঞ্চের প্রস্তুতির অংশ হিসেবেই বাংলাদেশ দলের জন্য এই প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে বাফুফে। থাইল্যান্ডের বিপক্ষে ২৪ ও ২৭ অক্টোবর ব্যাংককে ম্যাচটি দুটি খেলবে বাংলাদেশের মেয়েরা।    মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ২৩ ফুটবলার নিয়ে থাইল্যান্ড যাচ্ছেন পিটার বাটলার।   থাইল্যান্ড সফরের জন্য পিটার বাটলার ৪৩ জনকে ডেকেছিলেন। সেখান থেকে ২৩ জনের দল তৈরি করেছেন থাইল্যান্ডের বিপক্ষে এই দুই ম্যাচের জন্য। ভুটানের লিগে অংশ নেওয়া ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, তহুরারাও যোগ দিয়েছেন।    যে ২৩ ফুটবলার নিয়ে মিয়ারমার গিয়ে ইতিহাস গড়েছিলেন পিটার বাটলার সেই দলে পরিবর্তন মাত্র দুটি। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতি বাদ পড়েছেন। দলে ঢুকেছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরোয়ার্ড সিনহা জাহান শিখা।   থাইল্যান্ড সফরে বাংলাদেশ স্কোয়াড   গোলরক্ষক: রূপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রাণী মণ্ডল।   ডিফেন্ডার: নবীরন খাতুন, আফঈদা খন্দকার (অধিনায়ক), কোহাতি কিসকু, রুমা আক্তার, শামসুন্নাহার (সিনিয়র), হালিমা আক্তার, জয়নব বিবি রিতা, শিউলি আজিম।   মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, মুনকি আক্তার, স্বপ্না রানী।   ফরোয়ার্ড: উমেহলা মারমা, শাহেদা আক্তার রিপা, সুলতানা, সাগরিকা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), ঋতুপর্ণা চাকমা, সিনহা জাহান শিখা।

অক্টোবর ২১, ২০২৫ 0
হংকংয়ের বিপক্ষে ড্র করেও সুখবর পেল বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে ড্র করেও সুখবর পেল বাংলাদেশ

হংকংয়ের বিপক্ষে ঘরের মাঠে হারের পর তাদের মাটিকে ড্র করেছিল হামজারা। তারপরও ফিফা থেকে সুখবর পেয়েছে বাংলাদেশ দল। ফিফার হালনাগাদ তালিকায় এক ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে। এর আগে সেপ্টেম্বরের উইন্ডো শেষে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮৪তম অবস্থানে ছিল বাংলাদেশ। এক মাস পর অক্টোবরের আপডেটে উন্নতি ঘটল তাদের অবস্থানে।  আগামী মাসে বাংলাদেশের সামনে আরও উন্নতির সুযোগ রয়েছে। ফিফা উইন্ডোর সর্বশেষ ম্যাচে ১৮ নভেম্বর ঢাকায় মুখোমুখি হবে প্রতিবেশী ভারত। বাফুফে চেষ্টা করছে তার আগেই আরেকটি প্রীতি ম্যাচ আয়োজনের।  এই দুই ম্যাচে ইতিবাচক ফল পেলে র‌্যাঙ্কিংয়ে আরও উন্নতি সম্ভব বলে আশাবাদী কোচিং স্টাফ। এদিকে, ফিফার হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এক ধাপ উপরে উঠে দ্বিতীয় স্থানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, আর এক ধাপ নেমে তৃতীয় হয়েছে ফ্রান্স।  এশিয়ায় শীর্ষে জাপান (১৯তম), ভারত দুই ধাপ নেমে ১৩৬তম, আর হংকং বাংলাদেশের বিপক্ষে ড্র করেও নেমে গেছে ১৪৬তম স্থানে। একই গ্রুপের সিঙ্গাপুর অবশ্য ভারতকে হারিয়ে তিন ধাপ উপরে উঠে ১৫৫তম অবস্থানে।

অক্টোবর ১৭, ২০২৫ 0
নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল
নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, কবে কখন?

কয়েকদিন আগে জাপানের কাছে প্রথমবারের মতো পরাজিত হয়েছে ব্রাজিল। তবে বিশ্বকাপের আগে নিজেরদের ঝালিয়ে নিতে আগামী মাসে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। নভেম্বর উইন্ডোতে দুই আফ্রিকান দেশের বিপক্ষে খেলবে ব্রাজিল।    ইতোমধ্যে এই দুই ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করে ফেলেছে ব্রাজিল। আগামী ১৫ নভেম্বর সেনেগাল এবং ১৮ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।   বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।   সিবিএফ জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল লড়বে তিউনিসিয়ার সঙ্গে।    মূলত, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই সূচি সাজানো হয়েছে।  

অক্টোবর ১৭, ২০২৫ 0
ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো, মেসি কোথায়?
ফুটবলারদের আয়ে শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

ফোর্বস সাময়িকী প্রকাশিত বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের মধ‍্যে শীর্ষে আছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এই বছরে ২৮ কোটি ইউরো আয় করেছেন তিনি।    এই তালিকায় দুই নম্বরে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আর প্রথমবারের মতো সেরা দশে ঢুকেছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল।   গত মে মাসে প্রকাশিত সবচেয়ে বেশি আয় করা অ‍্যাথলেটদের তালিকায়ও তৃতীয়বারের মতো শীর্ষে জায়গা করে নেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।    তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসির আয় বছরে ১৩ কোটি ইউরো। ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডের আয়ের বেশিরভাগই মাঠের বাইরের চুক্তি থেকে আসে। অ‍্যাডিডাস, লেইস, মাস্টারকার্ডের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি আছে মেসির। গত বছর একটি স্পোর্টস ড্রিংকও এনেছেন আর্জেন্টাইন মহাতারকা।   সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দেওয়া ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা ১০.৪ কোটি ইউরো আয় নিয়ে আছেন তিনে। সেরা পাঁচে থাকা অন‍্য দুই জন হলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে (৯.৫ কোটি ইউরো) ও ম‍্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হালান্ড (৮ কোটি ইউরো)।   ছয়ে আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র (৬ কোটি ইউরো), সাতে লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৫.৫ কোটি ইউরো)। আট নম্বরে আল নাস্‌রের সেনেগালিজ তারকা সাদিও মানে (৫.৪ কোটি ইউরো), নয়ে রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ‍্যাম (৪.৪ কোটি ইউরো)।   এই তালিকায় চমক ইয়ামালের উপস্থিতি। দুর্দান্ত উত্থানে ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া স্প‍্যানিশ ফরোয়ার্ড ৪.৩ কোটি ইউরো আয়ে আছেন দশম স্থানে। ফোবর্স বলছে, বিস্ট বাই ড্রে, অ‍্যাডিডাস, কোনামি এবং পাওয়ারএডের মতো প্রতিষ্ঠানের সঙ্গেও চুক্তি আছে তার। 

অক্টোবর ১৭, ২০২৫ 0
Popular post
রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ, বেতন ৪৫ হাজার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।   এক নজরে নিয়োগের বিস্তারিত   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS) বিভাগের নাম: অ্যান্টিসিপেটরি অ্যাকশন পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমান অভিজ্ঞতা: ন্যূনতম ১ বছর চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় বয়সসীমা: নির্ধারিত নয় বেতন: ৪৫,০০০ টাকা কর্মস্থল: ঢাকা   আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৫

বৃত্তি পাবেন ৮০০ শিক্ষার্থী, আবেদন করবেন যেভাবে

দেশের মেধাবী কিন্তু আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সহায়তা করতে নতুন উদ্যোগ নিয়েছে ‘স্পন্দনবি’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইমদাদ সিতারা খান ফাউন্ডেশনের অর্থায়নে এবারও বৃত্তি প্রদান করবে প্রবাসী বাংলাদেশিদের এই সেবামূলক প্রতিষ্ঠান।   ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পড়ুয়া প্রায় ৮০০ শিক্ষার্থী এই বৃত্তির সুযোগ পাবেন। আগ্রহীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ডাক, কুরিয়ার বা সরাসরি উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।   বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   কারা আবেদন করতে পারবেন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি উত্তীর্ণ এবং বর্তমানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে অধ্যয়নরত নিম্নোক্ত বিষয়ের মেধাবী, আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন— বিএসসি অনার্স বিএসসি অনার্স (কৃষি, পশুপালনসহ সব অনুষদ) এমবিবিএস বিডিএস বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং বিএ অনার্স বিএসএস অনার্স বিবিএ আবেদনপত্র সংগ্রহ আবেদনকারীরা নিচের যেকোনো মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন— 🔗 https://spaandanb.org/projects/imdad-sitara-khan-scholarship/ 🔗 https://www.facebook.com/share/g/1FXJc2NhHe   অথবা ই-মেইলে যোগাযোগ করেও ফর্ম সংগ্রহ করা যাবে— mostafiz14@yahoo.com rajib.bd@spaandanb.org tuhin.bd@spaandanb.org sajedul1233@gmail.com zabbarbd5493@gmail.com আবেদন পাঠানোর ঠিকানা   স্পন্দনবি বাংলাদেশ অফিস বাসা-৭/২, শ্যামলছায়া-১, ফ্ল্যাট-বি/২, গার্ডেন স্ট্রিট, রিং রোড, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা।   যোগাযোগ বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য অফিস সময়ে যোগাযোগ— ☎️ ০২-৪৮১১৪৪৯৯ 📱 ০১৭১৩-০৩৬৩৬০ 📱 ০১৭৭৩-৬১০০০৯ 📱 ০১৯৩৩-৫৬০৬৬৫ 📱 ০১৭৯৬-১০২৭০০

নানান সুবিধাসহ আড়ংয়ে চাকরির সুযোগ

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নতুন কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদের বিবরণ: পদের নাম: অ্যাসিস্ট্যান্ট বিভাগ: হেলথ সিকিউরিটি স্কিম (HSS), সোশ্যাল কমপ্লায়েন্স অ্যান্ড প্রোডিউসার ডেভেলপমেন্ট (SCPD) পদসংখ্যা: নির্ধারিত নয় যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্য যোগ্যতা: এমএস এক্সেল এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দক্ষতা ডকুমেন্টেশন ও ফাইল ব্যবস্থাপনায় পারদর্শিতা অভিজ্ঞতা: কমপক্ষে ১–২ বছর চাকরির ধরণ ও অন্যান্য তথ্য: চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: উল্লেখ নেই কর্মস্থল: ময়মনসিংহ (ত্রিশাল) বেতন: আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করার নিয়ম:   আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারেন।

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে যমুনা গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্লাজা সেলস বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে ১০০ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ বিভাগ: প্লাজা সেলস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: ১০০টি   যোগ্যতা ও অভিজ্ঞতা   প্রার্থীকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। এ পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই, তাই নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।   অন্যান্য তথ্য চাকরির ধরন: ফুল-টাইম বেতন: আলোচনা সাপেক্ষে প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়সসীমা: ন্যূনতম ২২ বছর কর্মস্থল: দেশের যেকোনো স্থানে আবেদন সংক্রান্ত তথ্য   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ৮ নভেম্বর ২০২৫।

৫০ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরির সুযোগ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘টেকনিক্যাল অফিসার’ পদে নিয়োগ   দেশের অন্যতম মানবিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের প্রকল্প কার্যক্রম পরিচালনার জন্য ‘টেকনিক্যাল অফিসার’ পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহীরা ২১ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।   পদসংক্রান্ত তথ্য   প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পদের নাম: টেকনিক্যাল অফিসার পদসংখ্যা: ১ জন   যোগ্যতা ও অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা: বিএসসি বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছর বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর   বেতন ও চাকরির ধরন বেতন: ৫০,০০০ টাকা চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কর্মস্থল: কুড়িগ্রাম   আবেদন প্রক্রিয়া   আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে ক্লিক করুন।

Top week

জাতীয়

নতুন পে-স্কেলের মধ্যেই প্রাইমারির প্রধান শিক্ষকদের বেতন বাড়াল সরকার

অক্টোবর ৭, ২০২৬ 0